Sylhet Today 24 PRINT

মাহি উদ্দিন সেলিমকে প্রধানমন্ত্রীর সম্মাননা স্মারক প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৮

‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ সিলেট ভেন্যুর খেলা সফলভাবে সম্পন্নের জন্য বিশেষ ধন্যবাদস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।

শনিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তিনি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর সিলেট ভেন্যুর বাংলাদেশ বনাম ফিলিপাইনের মধ্যকার খেলা উপভোগে আগত উপচে পড়া দর্শকদের ঢল সামাল দেয়ার লক্ষ্যে একান্ত বাধ্য হয়েই খেলা শুরুর ৩০ মিনিট পূর্বে স্টেডিয়ামের সকল গেইট উন্মুক্ত করে দেয়া হয়। স্টেডিয়ামের গেইট উন্মুক্ত করা সত্ত্বেও গ্যালারিতে স্থান না থাকায় টিকিটধারী (প্রতি টিকিট ৫০/টাকা) অনেক দর্শক ওই ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারেননি বিধায় তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি ৫০/টাকার টিকিট এর জন্য ২০০/টাকা করে নগদে অর্থ ফেরত প্রদান করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে মাহি উদ্দিন আহমদ সেলিম সিলেট জেলা স্টেডিয়ামে দর্শকধারণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্যালারি সম্প্রসারণসহ সিলেট জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গরূপে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানান।

মাহি উদ্দিন আহমদ সেলিমের অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথেই উল্লিখিত কাজটি করে দিবেন বলে তাকে আশ্বস্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.