Sylhet Today 24 PRINT

কানাইঘাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কানাইঘাট প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৮

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিএসএফ’র গুলিতে মামুন রশিদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র সোনারখেওড় গ্রামের আব্দুল জলিল জলালের পুত্র।

শনিবার সকাল ৯টায় ডনা ও লোভা নামক সীমান্তের মধ্যখানে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, চোরাই পথে সুপারী আনতে মামুন রশিদ রাতে কোন এক সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পূর্বেই বিএসএফ’র গুলিতে তিনি নিহত হন। তবে স্থানীয় লোকজন জানান, সুপারী নয়, মামুন অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে নিহত হয়েছেন।

কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা. ফয়াজ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ’র গুলিতে নিহত মামুন রশিদকে দনা ক্যাম্প বিজিবি’র সহায়তায় তার আত্মীয় স্বজনরা লাশ বুঝে পেয়েছেন। রাতেই লাশের দাফন সম্পন্ন করা হবে বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.