Sylhet Today 24 PRINT

হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করা ইবাদত: প্রতিমন্ত্রী মান্নান

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৮

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, মানবিকতার উৎকর্ষ সাধনের লক্ষ্যে সমাজের হতদরিদ্র মানুষর কল্যাণে কাজ করাও একটি ইবাদত। সমাজকল্যাণে ব্রত থাকা মানুষেরা মৃত হলেও তারা আজীবন বেঁচে থাকেন আমাদের মনের গহীনে। তাদের রেখে যাওয়া কর্ম ধরে রাখা আমাদের কর্তব্য।

শুক্রবার (১২ অক্টোবর) বিকালে জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া আদর্শ পাঠাগার প্রাঙ্গণে প্রয়াত রাশেদা হক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

প্রয়াত রাশেদা হকের স্মৃতি রক্ষার্থে তার পরিবারের পক্ষ থেকে নেয়া এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

প্রয়াত রাশেদা হক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা আব্দুল হক এর সভাপতিত্বে ও ট্রাস্টি জিয়াউল হক জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাছুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী, বিশিষ্ট সমাজসেবক ডা. শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান আতা, হাজী হারুন মিয়া, আব্দুস সালাম, সাবেক মেম্বার আশরাফ মিয়া, আনোয়ার আলী, হাফিজ আব্দুর রশিদ, সৈয়দ মনোয়ার আলী, কমলা মিয়া, আবুল কাশেম মাস্টার, মাওলানা আব্দুল মুকিত, মুহিব মিয়া, সৈয়দ আনোয়ার আলী, শায়খুল ইসলাম টিটু, মোজাক্কির মিয়া, জুনেদ আহমদ, শাহজাহান মিয়া, রাহিম মিয়া তালুকদার, শিপন মিয়া, বেলাল আহমদ তালুকদার, সৈয়দ রাহা মিয়া, শোয়েব মিয়া, মোহন মিয়াম শামসুল হক, ফয়জুল ইসলাম, মুস্তাকিম মিয়া, সৈয়দ মিজান আহমেদ, কল্যাণ কান্তি রায়, আব্দুল মুমিন নাসির, লোকমান মিয়া তালুকদার, রাজা জিম্মাদার, মিল্লাত জিম্মাদার, তাজুল ইসলাম জিম্মাদার, কামার আহমেদ, রাজু আহমেদ, অলিউর কামালী, আবু তাহের, কপিল আহমদ, রফু মিয়া, রফু মিয়া, মোয়াবিয়া তালুকদার, আনহার আহমেদ তালুকদার, তুষার আমীন, রাসেল আহমেদ, রোমেল আহমদ, সেফুল মিয়া প্রমুখ।

পরে প্রধান অতিথি অর্ধশতাধিক দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.