Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৮

'কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ অক্টোবর) সকালে জৈন্তাপুর উপজেলা সদরে র‌্যালি ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কর্মকর্তা ফারুক আহমদ, ইউপি সদস্য আব্দুল হালিম, হারুন-উর রশীদ সরকার, মাস্টার সাইফুল ইসলাম, মুমিনুর রহমান, নিজাম উদ্দিন, রবিউল আলম ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী মুমিনুর রহমান।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.