Sylhet Today 24 PRINT

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত সিলেট জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ অক্টোবর, ২০১৮

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহ্বুবুল আলমের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১অক্টোবর জেলা পুলিশ লাইন্সের হলরুমে পুলিশ সুপার জনাব মো. মনিরুজ্জামান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভার মাধ্যমে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা এবং গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় ১০অক্টোবর সিলেট জেলার ১১টি থানায় সর্বমোট ৪৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণের লক্ষ্যে ৯ শত ৬৩ জন পুলিশ সদস্যের পাশাপাশি ২ হাজার ৫ শত ৪৮ জন আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর পাশাপাশি সাদা পোশাকে ব্যাপক সংখ্যক পুলিশ নিয়োজিত থাকবে। এ বিষয়ে পুরো সিলেট জেলাকে উত্তর ও দক্ষিণ জোনে বিভক্ত করে অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদকে দক্ষিণ জোনে (মোবাইল নং-০১৭১৩-৩৭৪৩৬৮) এবং জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. মাহবুবুল আলমকে (মোবাইল নং-০১৭৬৯-৬৯০০৩৫) উত্তর জোনের তদারকির দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়া জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার (মোবাইল নং-০১৭১৩-৩৭৪৩৭২), ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (মোবাইল নং-০১৭১৩-৩৭৪৩৭১), গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী (মোবাইল নং-০১৭৬৯-৬৯২৯৭৯), কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সরকার (মোবাইল নং-০১৭৬৯-৬৯২৯৭৬) ও গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. নজরুল ইসলাম পিপিএম (মোবাইল নং-০১৭১৩-৩৭৪৩৭০)গণ স্ব-স্ব সার্কেলের তদারকির দায়িত্ব পালন করবেন।

এছাড়া যে কোন পরিস্থিতিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল নম্বর যথাক্রমে ওসমানীনগর ০১৭১৩-৩৭৪৩৮৭, বিশ্বনাথ-০১৭১৩-৩৭৪৩৮৪, ফেঞ্চুগঞ্জ-০১৭১৩-৩৭৪৩৮৫, বালাগঞ্জ-০১৭১৩-৩৭৪৩৭৬, গোলাপগঞ্জ মডেল-০১৭১৩-৩৭৪৩৮৩, বিয়ানীবাজার-০১৭১৩-৩৭৪৩৮২, জকিগঞ্জ-০১৭১৩-৩৭৪৩৮১, কানাইঘাট-০১৭১৩-৩৭৪৩৭৯, গোয়াইনঘাট-০১৭১৩-৩৭৪৩৭৮, কোম্পানীগঞ্জ-০১৭১৩-৩৭৪৩৮০ ও জৈন্তাপুর মডেল-০১৭১৩-৩৭৪৩৭৭ এবং সিলেট জেলা পুলিশের কন্ট্রোলরুম (ফোন-০৮২১-৭১৮৫৮৫ অথবা ০১৯২৬-৯৯৯৯০০ নাম্বারে) কিংবা তদারকি কর্মকর্তার সহিত যোগাযোগের জন্য সিলেট জেলার পুলিশ সুপার অনুরোধ জানান।

উল্লেখ্য যে, সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ইনচার্জ হিসেবে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন। পুলিশ সুপার জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.