Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে শামীমা শাহরিয়ারের গণসংযোগ

জামালগঞ্জ প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বৈরী আবহাওয়া উপেক্ষা করে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা, ভীমখালী বাজার, হাসনাবাজ, কীর্তনপুর, কামলাবাজ ও কলকতখাঁ গ্রামে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও সরকার গঠনে সহায়তা করার জন্য অনুরোধ করেন।

গণসংযোগ শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বিকালে ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ বাজারে স্থানীয় কৃষক লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

ভীমখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন আলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজদ, যুগ্ম আহবায়ক সামছুল আলম, জালাল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহবায়ক সামছুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের তালুকদার, উপজেলা কৃষক লীগ নেতা মামুন মিয়া, সাচনাবাজার ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, ছাত্রলীগ নেতা সায়েক রাজা, হাফিজুর রহমান, সোহেল আহমদ, বায়েজিদ আহমদ, ইব্রাহিম মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.