Sylhet Today 24 PRINT

রাজন হত্যা : দুই প্রত্যক্ষদর্শী আটক, আজ এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৫

রাজন হত্যা মামলায় এবার সেই লোমহর্ষক ঘটনার দুই প্রত্যক্ষদর্শীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। সোমবার রাত ১১ টায় কুমারগাও এলাকা থেকে আজমত আলী ও ফিরোজ আলী নামের দুই প্রত্যক্ষদর্শীকে আটক করে জালালাবাদ থানা পুলিশ।

এরআগে রোববার দুপুরে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছিলেন, রাজন হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদেরও গ্রেফতার করা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন ঘোাষণার পর দুই প্রত্যক্ষদর্শীকে আটক করলো পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, দুই প্রত্যক্ষদর্শীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে সব আসামী গ্রেফতার না হওয়ায় সোমবার রাতে রাজনের বাড়িতে বৈঠক করেছে এলাকাবাসী। রাজন হত্যা সংগ্রাম পরিষদের ব্যানারে ওই সমাবেশে কান্দিগাও ইউপি চেয়ারম্যানসহ এলাকার গ্যণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৈঠকে সর্বসম্মতিক্রমে সকল আসামীদের গ্রেফতারের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ২ টায় কুমারগাও পয়েন্টে বিকক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান এলাকার মুরব্বীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.