সিলেটটুডে ডেস্ক | ১৪ অক্টোবর, ২০১৮
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)র দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) সকালে এসএমপি’র জালালাবাদ থানার আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কমিউনিটি পুলিশিং সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. সোহেল রেজা পিপিএম, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক। অনুষ্ঠানে জালালাবাদ থানা এলাকার কমিউনিটি পুলিশিং-এর সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, এসএমপি’র দক্ষিণ সুরমা থানা প্রাঙ্গণে রোববার বিকেলে আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং-এ ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং কমিটি দক্ষিণ সুরমা থানার সভাপতি মো. সাইফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মাহমুদ। কমিউনিটি পুলিশিং সভায় উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. মোঃ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা রফিকুল হক, ৪নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখন মিয়া। এসময় দক্ষিণ সুরমা থানা এলাকার কমিউনিটি পুলিশিং-এর সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।