Sylhet Today 24 PRINT

ছাতকে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর রুহুল আমিন সংবর্ধিত

ছাতক প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর রুহুল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নবাসীর উদ্যোগে লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সমাজসেবী ফয়জুর রহমান ছালিক মিয়ার সভাপতিত্বে ও রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় ভুইগাঁও ইবতেদায়ী মাদরাসার মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের কৃতি সন্তান লন্ডনের টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন।

বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, ভুইগাঁও ইবতেদায়ী মাদরাসার সুপার মাওলানা আব্দুল আউয়াল, মুরুব্বি মাষ্টার নুর মুহাম্মদ ময়না মিয়া, এখলাছুর রহমান আখলন ও আজিজুর রহমান। এসময় ভুইগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলী, বীর মুক্তিযোদ্ধা তালেব আলী, লেব্বাছ আলী, আব্দুল কাদির, সমুজ আলী, রহিদ আলী, সুনা মিয়া, আমির উদ্দিন, সফিকুল ইসলাম, সৌদি প্রবাসী আসমত আলী, আসিক উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.