Sylhet Today 24 PRINT

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাশেদীন ফয়সাল, ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৫

সোমবার সকালে সড়ক দূর্ঘটনায় মারত্মক আহত হয়েছেন তরুণ চিত্র শিল্পী ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম'র নিজস্ব প্রতিবেদক রাশেদীন ফয়সাল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ওসমানী হাসপাতালের লাইফ সাপোর্ট সেন্টারে রাখা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে রাতে ঢাকায় প্রেরণ করা হয়।

ফয়সল মাথায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে দূর্ঘটনার পর থেকেই সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন বলে জানান তার স্বজনরা।

জানা যায়, সোমবার সকালে ফয়সাল মোগলাবাজারস্থ তার গ্রামের বাড়ি থেকে একটি লেগুনা করে সিলেট শহরে আসছিলেন। লেগুনাটি দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় আসার পর সিলেট থেকে যাওয়া একটি আমভর্তি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আরো অনেকের সাথে ফয়সালও আহত হন। এ দূর্ঘটনায় নিহত হন একজন।

মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ফয়সালকে সাথেসাথেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কোনো উন্নতি না ঘটায় সোমবার রাতে পৌণে ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ফয়সালকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.