Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

বালাগঞ্জ প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০১৮

বালাগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার নতুন সুনামপুর এলাকা থেকে জিআর ৬৮/২০১৬ মামলার পলাতক আসামি মকদ্দছ আলীকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের মৃত মনা উল্লাহর ছেলে।

এছাড়া রোববার বিকালে পৃথক অভিযান চালিয়ে উপজেলার চানপুর এলাকা থেকে সিআর ৪৫/২০১৮ মামলার পলাতক আসামি শ্রী বিধান চন্দ্র দাস (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বালাগঞ্জ উপজেলার চানপুর গ্রামের গোবিন্দ কুমার দাসের ছেলে।

বালাগঞ্জ থানার এসআই কামরুল হোসাইন এবং এসআই জিয়াউর রহমান এসব অভিযান পরিচালনা করেন।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন দুজন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.