Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে জাতীয় পার্টির কর্মীসভা

বালাগঞ্জ প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০১৮

জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন সফল করতে বালাগঞ্জে প্রস্তুতি উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় মোরারবাজারস্থ পাটির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুসেন আহমদ হুশিয়ার।

৬নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, ৬নং ওয়ার্ড জাপার সভাপতি হাজী নমির মিয়া, ১নং ওয়ার্ড শাখার সভাপতি মাহমুদ আলী, সাংগঠনিক সম্পাদক রফিক আলী, জাপা নেতা আরজু মিয়া, মাহমদ আলী, ইউনিয়ন যুব সংহতির যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, যুগ্ম সদস্য সচিব আশিকুর রহমান শান্ত প্রমুখ।

সভায় বক্তারা ২০ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন সফল করতে পার্টির নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বক্তারা সম্প্রতি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানান।

এ ঘটনায় বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও দেওয়ান বাজার ইউনিয়ন শাখার বর্তমান সাধারণ সম্পাদক মো. আশরাফ আলীকে জড়িয়ে কতিপয় মহলের অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.