শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৫ অক্টোবর, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯০ জন নারীর মধ্যে সঞ্চয়কৃত অর্থের চেক প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার।
এ সময় উপজেলার ৯০ জন নারীর হাতে ৭০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার জানান, সড়ক রক্ষণাবেক্ষণের কাজে কর্মরত নারীদের দৈনিক মজুরি ১৫০ টাকা থেকে প্রতিদিন ৫০ টাকা করে নিয়ে সোনালী ব্যাংকে জমা রাখা হয়েছিলো। সোমবার একসাথে তারা তাদের টাকার সাথে ব্যাংকের সুদসহ পেল। বড় অংকের টাকা তাদের বিভিন্ন কাজে লাগবে।