Sylhet Today 24 PRINT

বড়লেখায় ১৩৬ পূজামণ্ডপে চালের ছাড়পত্র বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০১৮

সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৩৬টি সার্বজনীন পূজামণ্ডপে ৫০০ কেজি করে জিআর চালের ছাড়পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত এ চালগুলো উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার পূজামণ্ডপে বিতরণ করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান চন্দ্র দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে।

এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার বড়লেখা উপজেলায় ১৫২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.