নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০১৮
নগরীর আখালিয়া এলাকার করেরপাড়া এলাকায় ছড়া দখল করে নির্মাণ করা অবৈধ কালভার্ট ভেঙে অপসারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে সিসিক প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান পরিচালনা করা হয়।
নুর আজিজ জানান, করেরপাড়া পয়েন্ট সংলগ্ন পনিটুলা লামাবাড়ীর বিনয় ঘোষ সম্প্রতি ছড়া দখল করে অবৈধ কালভার্ট নির্মাণ করেন। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ কালভার্টটিই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় বলে জানান তিনি।