সিলেটটুডে ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৮
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার কমিউনিটি পুলিশিং সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় শাহপরান থানা পুলিশের উদ্যোগে শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান (র.) থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আজবাহার আলী শেখ পিপিএম, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সিলেট, ২২নং ওয়ার্ড কাউন্সিলর এড. ছালেহ আহমদ সেলিম, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. আফছর আহমদ, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম আলী হোসেন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়া, শাহপরান থানা কমিউনিটি পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক ও খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও এলাকার কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
'পুলিশই জনতা-জনতাই পুলিশ' ও 'জঙ্গিবাদ দমন করি মাদকমুক্ত সমাজ গড়ি' এই প্রতিবাদ্যকে সামনে রেখে শাহপরান (র.) থানার কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।