Sylhet Today 24 PRINT

দিরাইয়ে দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

দিরাই প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০১৮

দিরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে দিরাই কালী মন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে হাইস্কুল রোডস্থ কালী মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুমন রায় চৌধুরী, কালী মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ও দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চৌধুরী, সহসভাপতি মৃদুল চৌধুরী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিশু, সাংগঠনিক সম্পাদক গুনসিন্ধু রায়, বিমান চৌধুরী, অনুপম চৌধুরী, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.