Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ৬ মাদকসেবীকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ১৫ অক্টোবর, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১২ গ্রাম গাঁজা, ১টি মোবাইল, ১টি সিম কার্ডসহ ৬ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় র‍্যাবের এএসপি নাহিস হাসান ও সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সিলেটের ওসমানীনগর থানার লালাবাজার গ্রামের দিপক সূত্র ধরের ছেলে সুমন সূত্র ধর (২০) কে ১ মাস, মোগলাবাজার থানার বাখোর খলা গ্রামের প্রয়াত আব্দুর সাত্তার তারাবারের ছেলে মো. জরন (৪০) কে ৪৫ দিন, দাউদপুর গ্রামের সামছুল হকের ছেলে আব্দুল হান্নান (৩৪) কে ২০ দিন, কোতোয়ালি থানার চাদনীঘাট গ্রামের ফটিক মিয়ার ছেলে মো. সচীব আহমদ (১৮) ১ মাস, দক্ষিণ সুরমা থানার সাউখাই গ্রামের  আমির আলীর ছেলে মো. লিটন মিয়া (২৫) কে ১ মাস, মীরেরচক গ্রামের আজম আলীর ছেলে কামরুল ইসলাম (২৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করে সকল মাদকসেবীদেরকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.