নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০১৮
সিলেটের আখালিয়ায় ছিনতাই ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় জালালাবাদ থানার আখালিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি চার্জার, ২টি মোবাইল, ১৩টি সিম কার্ড, ৪টি পেনড্রাইভ, ৩টি এটিএম কার্ড, বিভিন্ন দেশের বিদেশী ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মারুফ (২৫) জালালাবাদ থানার কিত্তারগাও গ্রামের প্রয়াত আব্দুল রাজ্জাকের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় ছিনতাই ও বিস্ফোরক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।