Sylhet Today 24 PRINT

দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আলোর ভুবনের বস্ত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৮

আলোর ভুবন বাংলাদেশ-এর উদ্যোগে এবং সিটি মডেল স্কুলের সার্বিক সহযোগিতায় দুর্গা পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দুর্গোৎসব উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৬০ জন অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে দুর্গোৎসব উৎসবের জন্য বস্ত্র এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সোমবার (১৫ অক্টোবর) মদিনা মার্কেটের নোয়াপাড়াস্থ সিটি মডেল স্কুল এন্ড কলেজে সংগঠনের সভাপতি অঞ্জন রায় সঞ্জয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষকে সেবা করার মাধ্যমেই সৃষ্টিকর্তার আরাধনা করা হয়। মানবতার কল্যাণে যারা অবদান রাখেন তারাই শ্রেষ্ঠ মানুষে পরিণত হন। তাই মানুষের সেবার মাধ্যমেই সৃষ্টিকর্তার ভালোবাসা অর্জন করতে হবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজন, পরিচালনা পর্ষদের সদস্য দোলন এষ চৌধুরী, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শাহাদাত হোসেন।

মোহাম্মদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুল কাদির রুমেল, সাংগঠনিক সম্পাদক রিপন তালুকদার, সহ প্রচার সম্পাদক মারুফ আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মনিকা বসু, সাধারণ সম্পাদক অমিত দাশ, সহ সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন জিদান, শিহাব উদ্দিন সোহাগ, আফরোজা চৌধুরী, শ্রাবণী সরকার তন্নী, রাহেলা ইয়াছমিন জ্যোতি, শ্রাবণী আক্তার, রূপক কান্তি দাশ, সাবিনা ইয়াসমিন, লিপ্টন সরকার, সুজন দেবনাথ, অকিল দাশ, রুহুল আমিন, রাজিব তালুকদার, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক পিংকি সেনাপতি, সহ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সুমন সরকার, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, দপ্তর সম্পাদক প্রান্ত দাশ, সহ দপ্তর সম্পাদক আরমান চৌধুরী নিঝুম, সাংস্কৃতিক সম্পাদক রিপন কুমার চন্দ, সহ সাংস্কৃতিক রুম্পা বর্মণ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন মনীষা রাখি, সংগীত পরিবেশন করেন অর্পা দাশ, লাবনী দাশ, রেজুয়ান সুলতানা কাঁকন।

উল্লেখ্য, আলোর ভুবন বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদেরকে অন্ধকার পথ থেকে শিক্ষার আলোয় আলোকিত করার মিশন নিয়ে কাজ করে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.