Sylhet Today 24 PRINT

মহাসমাবেশ সফলে সিলেটে জাতীয় পার্টির যৌথ সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৮

আগামী ২০ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সুরমা মার্কেটস্থ পার্টির কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।  

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক এ টি ইউ তাজ রহমানের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলার সদস্য সচিব মো. উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, যুগ্ম আহবায় সাইফুদ্দীন খালেদ, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুর রহমান বারাকাত, তানজিনা মুমিন আহমেদ, মো. দৌলা মিয়া, আব্দুস শহীদ, যুবনেতা মরতুজা চৌধুরী, ইসমাইল আলী আশিক, জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, সুফিয়ান আহমদ, ফয়সল আহমদ, হোসেন আহমদ, মতিউর রহমান, আখতার হোসেন, বুলবুল আহমদ, ছাত্রনেতা জয়নুল আবেদীন, শ্রমিক নেতা শাহজাহান সিরাজী প্রমুখ।

সভায় আগামী ২০ অক্টোবর ঢাকায় জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.