শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৬ অক্টোবর, ২০১৮
চাকুরী নিয়মিত করন, অতিরিক্ত কাজের চাপ কমানো ও চাকরীচ্যুতদের পূর্ণ:বহালের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার কর্মীরা।
মঙ্গলবার সকাল থেকে এই অনির্দিষ্ট কর্মবিরতি পালন করতে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে অবস্থান নেয় মিটার রিডার কাম মেসেঞ্জার কর্মীরা। এসময় তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে।
এসময় তারা চাকুরী নিয়মিত করণ, কাজের চাপ কমানো, চাকুরীতে কর্মরতদের হয়রানী বন্ধ করা, চাকরীচ্যুতদের পূর্নবহালসহ বিভিন্ন দাবি জানানো হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুতের মিটার রিডার কাম মেসেঞ্জার আসাদুজ্জামান বলেন, আগে তারা মিটার রিডার অথবা মেসেঞ্জার যেকোন একটি পোস্টে দায়িত্বে ছিলেন। কিন্তু বর্তমানে তাদের দুটি পোস্ট মিলিয়ে একসাথে করায় তাদের কাজের চাপ অনেক বেশী হয়ে গেছে। এখন দুজনের কাজ একজন করতে হচ্ছে। সময়মত কাজ করতে না পারলে তাদেরকে চাকরীচ্যুত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।