Sylhet Today 24 PRINT

বড়লেখায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করেছে। এতে সরকারের ব্যয় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকা।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র ও সদস্য আলতাফ হোসেন মাসুমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মো. শাহাব উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এলজিইডি মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা সন্তান মুমিনুর রহমান টনি প্রমুখ।

এ সময় বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষণ পাল, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রেসক্লাব সম্পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফনি চন্দ্র শীল, আব্দুল লতিফ, চেরাগ আলী ও আব্দুর রশিদ চিটু, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুস শুক্কুর, সাবলু আহমদ, খালেদ আহমদ, রাসেল আহমদ, বিমান কান্তি দাস, সামছুল ইসলাম রিফাত, টিপু, সায়েম, তাজুল ও ফয়েজ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাবান্ধব সরকার। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সেবা প্রদানে বদ্ধপরিকর। সরকার মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তাই এ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.