Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক (৩৫) বছর বয়সের অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মাইজগাঁও-ভাটেরা সেকশনের মনিপুর চা-বাগানের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।

ট্রেনে কাটার সত্যতা নিশ্চিত করে মাইজগাঁও রেলওয়ে সহকারি স্টেশন মাস্টার ইমাম হোসেন জানান, সিলেট জিআরপি থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তবে দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.