Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির জরুরি সভা শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৮

সিলেট জেলা বিএনপির জরুরি সভা আগামী ১৯ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, উপদেষ্টা পরিষদ এবং জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.