Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালে এক মা’র একসাথে ছয় সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৫

ওসমানী হাসপাতালে সদ্য ভূমিষ্ট ৬ নবজাতক

সিলেটের এক প্রসুতি মা একসাথে ৬টি শিশুর জন্ম দিয়েছেন। এদের মধ্যে ৪টি মেয়ে ও ২ টি ছেলে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ওসমানী হাসপাতালে এই শিশুদের জন্ম হয়।

প্রসুতি মা হাছনা বেগম ও ৬টি শিশুই সুস্থ আছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সকরা। অস্ত্রপচার ছাড়াই শিশুদের জন্ম হয় বলে জানান তারা।

হাসনা বেগমের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে। তার স্বামীর নাম জামাল উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.