Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে রাজনের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৫

শিশু রাজনের হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 

আজ দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্ত্বরে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন গুলোর আয়োজনে এই মানববন্ধন করা হয়।

এ সময় জেলা শিশু একাডেমীর পরিচালক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উদীচী সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক নিলিমেষ ঘোষ বলু, প্রদিপ নাহা, জাহাঙ্গীর জয়েস ও মিটন দেবনাথ। ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য অবিলম্বে রাজন হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবী জানান বক্তারা।

গত ৮ জুলাই সিলেটে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.