Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের সদর উপজেলার শমশেরগঞ্জ বাজার থেকে এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ফরিদ মিয়া (৬০) মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রাম গ্রামের প্রয়াত দিলদার মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে খুন, অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ আরো ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.