Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বজ্রপাতে তিন মৎসজীবীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৫

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর ইউপির হাওরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক সারে ১০টায় বজ্রাঘাতের এঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে দিরাই উপজেলার কালিকোটা, নিছানপুর ও নোয়াগাঁও হাওরে নৌকা নিয়ে অনেকেই মাছ ধরছিলেন। সকাল সারে ১০টার দিকে ঐ এলাকায় বেশ কয়েকটি বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই রফিনগর গ্রামের নোহালীর ছেলে মিজান মিয়া(৩০), আব্দুল কাদিরের ছেলে মোকাইম(২৫) ও সাদিপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯) মৃত্যু হয়। তারা এসময় কালিকোটা, নিছানপুর ও নোয়াগাঁও হাওরে আলাদা ভাবে মাছ ধরছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এরা সবাই মৎসজীবী। বিভিন্ন হাওরে মাছ ধরছিলো হঠাৎ বজ্রপাতে তারের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.