Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সাবেক আপোষহীন ছাত্রনেতা, সজ্জন ও মিষ্টভাষী ব্যক্তিত্ব, সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, জেলা বারের সিনিয়র আইনজীবী মঈন উদ্দিন আহমদ জালালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন মঈন উদ্দিন আহমদ জালাল।

রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন প্রিয় মুখ। তার মৃত্যু আমরা একজন প্রিয় বন্ধুকে হারালাম। নেতৃবৃন্দ মঈন উদ্দিন জালালের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করা হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.