দক্ষিণ সুরমা প্রতিনিধি | ১৪ জুলাই, ২০১৫
সিলেট মেট্রোপলিট্রন পুলিশের দক্ষিণ সুরমা থানার ”ওপেন হাউজ ডে” অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্টিত হয়।
সভায় থানার সহকারি কমিশনার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসএমপির নবাগত উপ- পুলিশ কমিশনার বাসুদেব বনিক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জেদান আল মুছা, সহকারি কমিশনার আতোয়ার রহমান। অন্যানোর মাঝে বক্তব্য রাখেন দক্ষি সুরমা উপজেলা আওয়ামেলীগের সভাপতি সাইফুল ইসলাম,তেতলী ইউপি চেয়ারম্যান উসমান আলী, সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলাম,দক্ষিন সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হুমায়ুন কবির লিটন যুবলীগ নেতা খন্দকার মহসিল কামরান, ,যুবলীগ নেতা হেলাল আহমদ, মুসাদ্দেক হোসেন মুছা প্রমুখ ।