সিলেটটুডে ডেস্ক | ১৯ অক্টোবর, ২০১৮
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে সব ধর্মের লোক পালন করতে পারেন।
শুক্রবার (১৯ অক্টোবর) বালাগঞ্জ উপজেলার বাজার খেয়াঘাটে কুশিয়ারা নদীতে ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারস্থ সামাদ প্লাজা প্রাঙ্গণে কুশিয়ারা নদীতে পৃথক পৃথক প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে শারদীয় দুর্গোৎসব পালনে সবধরনের সহযোগিতা দেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব সারাদেশে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হক, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিলেট ল’ কলেজের অধ্যাপক এডভোকেট শোয়েব আহমদ, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. জালাল উদ্দিন, ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আহমদ, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত পাল, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, রজত কান্তি দাশ, অমল দেব, সুশান্ত, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রুমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, বিজন দেবনাথ প্রমুখ।