Sylhet Today 24 PRINT

অস্বচ্ছল সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অনুদান প্রদান

নিজস্ব সংবাদদাতা |  ১৪ জুলাই, ২০১৫

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মঞ্জুরীকৃত ২০১৪-২০১৫ অর্থবছরে সিলেট জেলার ২২ জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীকে বিভিন্ন হারে মাসিক কল্যাণ ভাতা ও ১১টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (চলতি দায়িত্ব) ফরিদ উদ্দিন আহমদ ও সহকারী কমিশনার (সাধারণ শাখা) তাহমিনা আক্তার রেইনা।

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও সৃজনশীল বাংলাদেশ গড়ার আন্দোলনে এই সকল সংস্কৃতিসেবী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বলিষ্ঠ অংশগ্রহণ ও ভূমিকা ছিল এবং ভবিষ্যতেও থাকবে এবং সরকারের অনুদান ও ভাতা প্রদানের মতো প্রশংসনীয় কার্যক্রমের ধারাবাহিকতা ও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.