Sylhet Today 24 PRINT

শ্রমিক সমাবেশে ২৮ ও ২৯ অক্টোবর পরিবহন ধর্মঘট পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০১৮

সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে চলছে শ্রমিক সমাবেশ।

সমাবেশের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতারা আদায় না হলে আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুইদিন ব্যাপী পরিবহন ধর্মঘট পালনের আহ্বান জানান।

শ্রমিকদের এই কর্মসূচি থাকায় সিলেট থেকে ছেড়ে যাচ্ছেনা কোন দুর পাল্লার বাস। এতেকরে ভোগান্তিতে পরেছেন সাধারণ যাত্রীরা।     

শনিবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় পূর্ব নির্ধারিত বিভাগীয় শ্রমিক সমাবেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে শুরু হয়। দুপুর দেড়টার দিকে সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ওছমান আলী, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাদিকুর রহমান হিরু যোগ দেন।

বিভাগীয় শ্রমিক সমাবেশে সকল উপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ শ্রমিকরা উপস্থিত রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.