Sylhet Today 24 PRINT

রাজনের পরিবারকে সমবেদনা জানাতে বুধবার সিলেট আসছেন প্রতিমন্ত্রী চুমকি

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৫

বর্বরোচিতভাবে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার ঘটনায় তার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জানাতে সিলেটে আসছেন শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

বুধবার ঢাকার সিদ্ধেশ্বরী লেনস্থ নিজ বাসভবন থেকে সকাল ১০টায় বের হবেন তিনি। মেহের আফরোজ চুমকি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সাড়ে ১২টায় সিলেটে পৌছবেন। পরে তিনি শিশু রাজনের গ্রামের বাড়ি কান্দিগাও ইউনিয়নের বাদেয়ালী বায়ারপারে যাবেন। সেখানে রাজনের পিতা-মাতার সাথে সাক্ষাৎ করবেন তিনি।

বিকেল ৩টায় মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে মতবিনিময়ে যোগ দিবেন। একই দিন বিকেল ৫টায় সড়ক পথে তিনি ঢাকায় ফিরবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.