দক্ষিণ সুরমায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, আহত ২
নিজেস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারী, ২০১৫
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খাদিমপাড়া এলাকার সিএনজি অটোরিকশা চালক জাহাঙ্গীর ও যাত্রী মিহতাহ উল্ল্যাহ।
প্রত্যক্ষদর্শী একজন সিলেট টুডে ২৪ কে জানান; একটি ট্রাক ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে আসছিল। শিববাড়ি পয়েন্টে আসার পর পিছন দিক থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে অটোরিকশা চালকসহ দুইজন আহত হন।
আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.