Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

দিরাই প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০১৮

দিরাইয়ে আই সেইভারের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।

রোববার (২১ অক্টোবর) দিনব্যাপী উপজেলা গণমিলনায়তন হলে এ চিকিৎসা প্রদানের আয়োজন করা হয়।

লোকনাথ-সরলা কুমুদ-রেবা ফাউন্ডেশন, অনিবার্ণ সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় অসহায় প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীদের ঔষধ ও চশমা প্রদান দেওয়া হয়।

রোগীদের মধ্যে ৮০ জনকে অপারেশনের জন্য মৌলভীবাজার চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.