Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিএমইটি মেধাবৃত্তি পরীক্ষা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর তেঁতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে মনিপুরী মুসলিম, মৈতৈ মনিপুরী ও বিষ্ণুপ্রিয়া মনিপুরী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বিএমইটি মেধা পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় শুরু হওয়া এ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির ৭৮ জন, ৮ম শ্রেণির ৫৮ জন ও ১০ম শ্রেণির ৫৫ জনসহ মোট ১৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই তিন বিষয়ে পরীক্ষা হচ্ছে। দুই দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে ২৩ অক্টোবর মঙ্গলবার।

অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি ও তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। হল সুপারের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ মনিপুরী মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক ও আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক মো. শাহাব উদ্দিন।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে শুধুমাত্র মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও বিগত বছর থেকে ১০ম শ্রেণির পাঙাল (মুসলিম মনিপুরী) শিক্ষার্থীর পাশাপাশি মৈতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.