Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে শহরে কালো পতাকা মিছিল করেছেন।

রোববার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের পুরাতন বাসস্টেশন থেকে কালো পতাকা মিছিল নিয়ে নেতাকর্মীরা বের হলে কামারখাল এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়লে সেখানেই সমাবেশ করেন নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সহসভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, নাদের আহমদ, অ্যাড. শেরেনূর আলী, আব্দুল লতিফ জেপি, আকবর আলী, আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, কোষাধ্যক্ষ সাইফুল্লা হাছান জুনেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.