Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

বড়লেখা প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইয়াবাসহ আব্দুল আহাদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বড়লেখা বাজারের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুল আহাদের বাড়ি বড়লেখা পৌরসভার বালুচর এলাকায়। তিনি ওই গ্রামের সামছুল ইসলামের পুত্র।

তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখার দক্ষিণ বাজার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল আহাদ ও তাঁর সহযোগী কয়েছ আহমদ দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পালানোর সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ আব্দুল আহাদকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।

অভিযানে অংশ নেন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহিনুর রহমান ও মো. রাশেদুল হক রাশেদ। এই ঘটনায় উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে আটকৃত আব্দুল আহাদ ও পলাতক সহযোগী কয়েছ আহমদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। মামলা নম্বর-১১।

পলাতক কয়েছ আহমদ (২৫) পৌর শহরের গাজিটেকা গ্রামের আব্দুল করিমের ছেলে।

বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রোববার (২১ অক্টোবর) বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আব্দুল আহাদকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.