Sylhet Today 24 PRINT

সরকারের উন্নয়ন কোন ভাবেই ছোট করে দেখা যাবে না: ড. মোমেন

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৮

জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন বর্তমান সরকারের ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা কোন ভাবেই ছোট করে দেখা যাবে না। সিলেট ১ আসনের সংসদ সদস্য আমার বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটের উন্নয়ন অগ্রযাত্রায় অভাবনীয় ভূমিকা রেখেছেন। তিনি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করেছেন যার জন্যে তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। একজন স্বচ্ছ অর্থমন্ত্রী হিসেবে তার সুনাম রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বের দরবারে একটি গ্রহণ যোগ্যতা রয়েছে। তিনি আজ বিশ্বের কাছে সফল প্রধানমন্ত্রী হিসেবে সুনাম অর্জন করেছেন। দেশটিকে একটি উন্নত দেশের কাতারে দাড় করিয়েছেন তিনি। এজন্য শেখ হাসিনার সরকার আবারো দরকার। শেখ হাসিনার সরকার আবারো ক্ষমতায় আসলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

রোববার (২১ অক্টোবর) বিকেলে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শিবেরবাজার ইউনিয়ন অফিস মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মশাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মোগলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম টুনূ মিয়া, স্পেন প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক আজির, মহানগর আওয়ামী লীগ নেতা ফরহাদ বখত, জাবেদ সিরাজ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খুরশিদ আলী, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন, বাদশা মিয়া, মনোয়ার হোসেন লিটু।

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দিলবর আহমদ, ইউপি সদস্য মবশ্বির আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরান আহমদ, আব্দুল হাশিম, হেলাল শাহ, ছাত্রলীগ নেতা ইসলাম উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.