বড়লেখা প্রতিনিধি | ১৫ জুলাই, ২০১৫
জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এক সময় যারা আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করেছিল, অর্থনীতির সফলতায় তারাই বাহবা দিচ্ছে। চা শ্রমিক সহ বিভিন্ন উৎসবে সরকার দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা সহ নানা ভাতা দিয়ে জীবন মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি মঙ্গলবার (১৪জুলাই) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনাতয়নে রশিদাবাদ, কেরামতনগর ও জুড়ী উপজেলার রত্না চা বাগানের ২৪৩টি চা শ্রমিক পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিটি পরিবারের মাঝে ৪৫ কেজি চাল, ১৫ কেজি আটা, ১৫ কেজি আলু, ৬ কেজি ডাল, ৬লিটার সয়াবিন তৈল, ৬টি সাবান, ১টি শাড়ী ও ১টি করে লুঙ্গি প্রদান করা হয়।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অরবিন্দু সেন গুপ্তের পরিচালনায় অুনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ প্রণয় কুমার দে, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সুনাম উদ্দিন প্রমুখ।
অপরদিকে, বিকেলে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চা শ্রমিক পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে ও অটল কৃষান সিংহ সিবেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি। ভাইস চেয়ারম্যান রি তা শর্মা, সমাজসেবা কর্মকর্তা অরবিন্দু সেন গুপ্ত, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মাস্টার আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগ সম্পাদক রিংকু রঞ্জন দাস প্রমুখ।