Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বালাগঞ্জ প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৮

'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা প্রকৌশলী মীর আলী শাকিল, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পশ্চিমগৌরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ থানার সাবইন্সপেক্টর সুকোমল ভট্টাচার্য, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শাহাবুদ্দীন শাহীন, স্কাউট সদস্য বিশাল দাস প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেফা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকীব ভুঁইয়া, শিক্ষক আলী আমজদ ভুঁইয়া, আনসার সদস্য রাশেল গাজী, সাংবাদিক তারেক আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.