মাধবপুর প্রতিনিধি | ২২ অক্টোবর, ২০১৮
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১০২ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২২ অক্টোবর) দুপুরে মাধবপুর থানার এসআই কামাল হোসেন রতনপুর-ছাতিয়াইন সড়ক থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের ফজলু মিয়ার ছেলে হানিফ মিয়া (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমুড়া গ্রামের নানু মিয়ার ছেলে আকরাম (২৬), আখাউড়া উপজেলার সিঙ্গারবিল গ্রামের মতিউর রহমানের ছেলে হৃদয় মিয়া (২৩)।
এছাড়া সোমবার ভোররাতে মাধবপুর থানার এসআই লিটন ঘোষ নয়াপাড়া মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ ওই এলাকার জিতু মিয়ার ছেলে বিল্লাল (৩০) কে গ্রেপ্তার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।