বড়লেখা প্রতিনিধি | ২২ অক্টোবর, ২০১৮
'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে পালন করেছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পৌর শহরের নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে কলেজ গেটের সামনে মানববন্ধন করে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রভাষক মোশারফ হোসেন সবুজ, সাংবাদিক আব্দুর রবসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অন্য দিকে একই সময় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বড়লেখা বাজার এলাকায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, দাসেরবাজার এলাকায় দাসেরবাজার উচ্চ বিদ্যালয় ও ছোটলেখা-মোহাম্মদনগর সড়কে মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মানববন্ধন করে।
রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল: 'নিজের নিরাপত্তা সর্বাগ্রে', 'নিরাপদ সড়ক নিশ্চিতকরণ আমাদের দায়িত্ব' এই স্লোগানে মানববন্ধন করে প্রতিষ্ঠানটি। এতে প্রধান শিক্ষক ইকবাল আহমদ, অভিভাবক সদস্য মছরুর আলম চৌধুরী, অভিভাবক আশরাফ উদ্দিন বাদনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
দাসেরবাজার উচ্চ বিদ্যালয়: কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের দাসেরবাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. স্বপন কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক রনজিত কুমার দাস, গণিত শিক্ষক শ্যামল কুমার দাস, বাংলা শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, শরীরচর্চা শিক্ষক বিবেকানন্দ বিশ্বাস, ইংরেজি শিক্ষক সুফল বিশ্বাস, তথ্যপ্রযুক্তি শিক্ষক দীপক রঞ্জন দাস, খণ্ডকালীন শিক্ষক রিপন দাসসহ শিক্ষার্থীরা অংশ নেন।
মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়: 'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' এই স্লোগানে ছোটলেখা-মোহাম্মদনগর সড়কে মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মানববন্ধন করে। এছাড়া সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাড়িচালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে।
মানববন্ধন ও লিফলেট বিতরণে অংশ নেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, পয়লোয়ানবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বকুল চন্দ্র শর্মা, মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, মাধুরী চক্রবর্তী ও খাদিজা বেগম, শিক্ষার্থী আরিফ হোসেন, ওলিউর রহমান, মমি আক্তার, তাওহীদ হোসেন, তানজীমা তানজুম ও মারিয়াম বেগম প্রমুখ।