Sylhet Today 24 PRINT

তাহিরপুর সীমান্তে চাঁদাবাজ আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০১৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত থেকে চিহ্নিত চাঁদাবাজ বাবুল মিয়া হরফে লেংড়া বাবুলকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। বাবুল মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নয়াপাড়া গ্রামের মৃত সফি উল্লা মেস্তুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চোরাচালানী হেরোইনসেবী ওরুপে টেবলেট আজাদ মিয়ার নেতৃত্বে সীমান্তের লাকমা, টেকেরঘাট,বড়ছড়া ও লালঘাট এলাকায় দিয়ে ভারত থেকে পাচাঁরকৃত মদ,গাজা, হেরুইন,ইয়াবা,কাঠ,কয়লা ও লাকড়ি থেকে পুলিশ,বিজিবি ও সাংবাদিকের নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করছে লেংড়া বাবুল মিয়া। গতকাল সন্ধ্যায় পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজ উত্তোলন করার সময় তাহিরপুর থানার এএসআই বিপুল কুমার সিনহার নেতৃত্বে একদল পুলিশ হাতেনাতে চোরাচালানী আজাদের একান্ত সহযোগী বাবুল মিয়াকে গ্রেফতার করে।

তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.