Sylhet Today 24 PRINT

ছাতকে নিরাপদ সড়ক দিবস পালিত

ছাতক প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অবহিতকরণ কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।  

সোমবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসূচী শেষে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ইছহাক আলী, অভিভাবক সদস্য সামছুল ইসলাম, সালেহ আহমদ, জাহের হোসেন লাহিন, ছালিক মিয়া চৌধুরী রুকন, মহিলা অভিভাবক সদস্য গৌরী রানী দাস, পিটিএ সদস্য স্বপ্না বেগম, সহকারী শিক্ষক কবিরুল ইসলাম, সত্যেন্দ্র চন্দ্র দাস, রামানন্দ চক্রবর্তী, মাহমুদুল হাসান, মিছির আলী, অমরেশ সরকার, শিক্ষিকা বীনা বেগম, ফারজানা আক্তার বেবী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.