Sylhet Today 24 PRINT

রাজন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী সিলেট ছাত্রদল

ডেস্ক রিপোর্ট |  ১৫ জুলাই, ২০১৫

সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে কিশোর সামিউল আলম রাজন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, জেলা সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সাধারন সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান।

একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সামিউল আলম রাজনের হত্যাকান্ড নির্মম, পাশবিক। এই ধরনের হত্যাকান্ড কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। অনির্বাচিত ও অগনতান্ত্রিক শাসকগোষ্ঠী তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে জনগনের কাধে চেঁপে বসে খুন, গুম, দমন, নীপিড়ন, নির্যাতনের মাধ্যমে দেশের সর্বস্তরে যে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করেছে তারই ফলশ্রুতিতে একেরপর এক জঘন্য মানবতাবিরোধী ঘটনার মুখোমুখি হচ্ছে দেশ ও জাতি। দেশে আইনের শাসন ও বিচার ব্যবস্থা ধ্বংসের ধারাবাহিকতার শিকার কিশোর সামিউল আলম রাজন। এই হত্যাকান্ডের দায় সরকার কোনভাবে এড়াতে পারে না। অবিলম্বে সরকারকে সামিউল আলম রাজনের

হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল সর্বস্তরের সিলেটবাসীকে নিয়ে গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.