Sylhet Today 24 PRINT

দিরাইয়ের ওসি মোস্তফা ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি

দিরাই প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ৪র্থ বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সর্বোচ্চ গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও নিষ্পত্তিতে সবচেয়ে বেশি এগিয়ে থাকায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

সোমবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ওসি মোস্তফা কামালের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান।

এদিকে, ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করায় দিরাই অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছে।

বিজ্ঞপ্তি দাতারা হলেন- দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক সোহাগ, সহ সভাপতি কল্লোল তালুকদার, সাধারণ সম্পাদক সুবীর দেব শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক নাবিল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সালমান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফ আহমদ, সদস্য উমেদ আলী, শায়েখ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.