Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ১৬ দিন ধরে এক ব্যক্তি নিখোঁজ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে ১৬ দিন ধরে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম জামাল মিয়া (৪৭)। তিনি উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের ইরন মিয়ার পুত্র। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, ব্যবসায়ী জামাল মিয়া গত ৬ অক্টোবর সকালে নিজ বাড়ী থেকে ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে বের হলে আর বাড়িতে ফেরেননি। এরপর তাকে তার আত্মীয় স্বজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও তার সন্ধ্যান পাওয়া যায়নি। তাকে না পেয়ে গত শুক্রবার (১৯ অক্টোবর) জামালের পিতা ইরন মিয়া গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১০৫৭) করেন।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলির সাথে যোগাযোগ করা হলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.